1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাপা'র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা ১৪ বছর পর হরিরামপুরের ইদ্রিস হত্যা মামলার ফাঁসির আসামি নারী গ্রেপ্তার ‎প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন বাপা’র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা মহাখালী সাততলা এলাকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভাপতির বিরুদ্ধে সরকারি অফিস নাকি আবাসিক ভবন? জুলাই গণঅভ্যুত্থান দিবস: চৌদ্দগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাপা’র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত

reporter মোঃ শাহজাহান আলী বাদল,পঞ্চগড়
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আটোয়ারী উপজেলা শাখা কর্তৃক বুধবার বিকাল ৪ টায় আটোয়ারী উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আটোয়ারী উপজেলার পরিবেশকর্মী ও উদ্যোক্তা জনাব মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখা সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।  বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার জনাব মওলা বকস চৌধুরী, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডা. হুমায়ুন কবির, বাপা পঞ্চগড় জেলা কমিটির সদস্য অধ্যক্ষ নিতিশ চন্দ্র রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ও সাংবাদিক আব্দুস সামাদ, আটোয়ারী মির্জা গোলাম হাফিজ কলেজের প্রভাষক আনোয়ার সাদাতসহ আটোয়ারী উপজেলার অর্ধশত পরিবেশ সচেতন নাগরিক। আলোচনা সভার মুল প্রতিপাদ্য ‘হলে পরিবেশ সচেতন, ঘটবে জীবন মানের উন্নয়ন’ কে সামনে রেখে বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ দূষণরোধে নাগরিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন এবং আটোয়ারীবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। আলোচনা সভা শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আটোয়ারী উপজেলা শাখা কমিটি উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জনাব মোঃ আব্দুস সোবহান সভাপতি, জনাব আব্দুস সামাদ সিনিয়র সহসভাপতি, জনাব নিতিশ চন্দ্র রায় সাধারণ সম্পাদক, রিয়াজউদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক ও জনাব আলিমুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com