1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, শোকের ছায়া ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত ইউএনও কে বরণ, সদ্য বিদায়ী ইউএনও কে সংবর্ধনা গাজীপুর পুলিশ সুপারের কাপাসিয়া থানা পরিদর্শন–বিভিন্ন দিক নির্দেশনা পটিয়ায় যুবলীগ নেতা ‘বালু সাইফু’ গ্রেপ্তার মানিকগঞ্জে এক বৃদ্ধা নারীকে গলাকাটা অবস্থায় উদ্ধার বিদ্যুৎ গেলেই অন্ধকার কুলাউড়া হাসপাতাল চুয়েটে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। নেপালের বিপক্ষে সেমিফাইনালে দলের এই লড়াকু পারফরম্যান্স এবং ১০ মিনিটে করা মানিকের জয়সূচক গোলের ভূয়সী প্রশংসা করেন তিনি। মাঠের এই দুর্দান্ত লড়াই পুরো জাতিকে গর্বিত করেছে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন যে, বিদেশের মাটিতে বাংলাদেশের যুবাদের এই শৃঙ্খলা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। জয়ের এই ধারা অব্যাহত রেখে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চূড়ান্ত লড়াইয়ে জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন আমাদের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাফল্যের জন্য তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com