1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
গাজীপুর পুলিশ সুপারের কাপাসিয়া থানা পরিদর্শন-বিভিন্ন দিক নির্দেশনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই যোদ্ধা ও পরিবেশ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন কাশিমপুরে ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনায় আটক ২ সোনারগাঁয়ে এতিম মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত ও লুটপাটের অভিযোগ সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার ‎পালংখালীকে আধুনিক ও মানবিক ওয়ার্ড করার অঙ্গীকার শাহ আলমের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, শোকের ছায়া ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত ইউএনও কে বরণ, সদ্য বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

গাজীপুর পুলিশ সুপারের কাপাসিয়া থানা পরিদর্শন–বিভিন্ন দিক নির্দেশনা

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

গাজীপুর জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আকস্মিকভাবে কাপাসিয়া থানা পরিদর্শন করেছেন এবং অফিসার ইনচার্জ (ওসি)সহ এ থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) গাজীপুর জেলার কাপাসিয়া থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানার হাজিরকৃত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে উপস্থিত অফিসার ও ফোর্সদেরকে অবগত করেন এবং পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান । অতঃপর পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলমের নিকট দিক-নির্দেশনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সুপার স্যার– আমাদেরকে কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা-বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, গরু চুরি রোধে অভিযান অব্যাহত রাখা এবং কাপাসিয়ার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আরো দায়িত্বশীলতার সাথে সকলকে কাজ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আমিনুল ইসলাম বিপিএম, কাপাসিয়া থানার ওসি, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com