1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকসসহ পাওয়ার টিলার জব্দ কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন সারাদেশে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে রুহিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক জুলাই যোদ্ধা ও পরিবেশ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন কাশিমপুরে ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনায় আটক ২ সোনারগাঁয়ে এতিম মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত ও লুটপাটের অভিযোগ সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার ‎পালংখালীকে আধুনিক ও মানবিক ওয়ার্ড করার অঙ্গীকার শাহ আলমের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার

reporter ​মোঃ সোহেল রানা, রাজশাহী 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় এক যৌথ অভিযানে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে (০১:২৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
​এসআরবি সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে, নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে অবস্থিত একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে—এমন খবর পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি’র আভিযানিক দল। পরে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় এলাকাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ক্ষেতের ভেতর থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে কস্টেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
​এসআরবি-৫ কর্মকর্তা জানান, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com