1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
পটিয়ায় যুবলীগ নেতা ‘বালু সাইফু’ গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিমপুরে ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনায় আটক ২ সোনারগাঁয়ে এতিম মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত ও লুটপাটের অভিযোগ সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার ‎পালংখালীকে আধুনিক ও মানবিক ওয়ার্ড করার অঙ্গীকার শাহ আলমের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, শোকের ছায়া ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত ইউএনও কে বরণ, সদ্য বিদায়ী ইউএনও কে সংবর্ধনা গাজীপুর পুলিশ সুপারের কাপাসিয়া থানা পরিদর্শন–বিভিন্ন দিক নির্দেশনা

পটিয়ায় যুবলীগ নেতা ‘বালু সাইফু’ গ্রেপ্তার

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন প্রকাশ ‘বালু সাইফু’কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানায়, তার বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের করা একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এসব মামলায় হামলা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ রয়েছে। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে পটিয়া থানায় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com