1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
চুয়েটে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই যোদ্ধা ও পরিবেশ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন কাশিমপুরে ইন্টারনেটের ফাইবার ক্যাবল চুরির ঘটনায় আটক ২ সোনারগাঁয়ে এতিম মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত ও লুটপাটের অভিযোগ সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার ‎পালংখালীকে আধুনিক ও মানবিক ওয়ার্ড করার অঙ্গীকার শাহ আলমের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, শোকের ছায়া ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার মাদারীপুরের ডাসার উপজেলায় নবাগত ইউএনও কে বরণ, সদ্য বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

চুয়েটে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি

reporter এস. এম. সামজাত
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর ও স্বাক্ষর প্রদান করেন। সংগৃহীত স্বাক্ষর পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানিয়েছে তারা।

যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব জানান, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত সায়েমকে বিনা নোটিশে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা তাঁদের জন্য অগ্রহণযোগ্য। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করে এবং ২২ সেপ্টেম্বর পুরো ক্যাম্পাসকে শাটডাউন ঘোষণা করেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর রাতে উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও আন্দোলন সেখান থেকেই শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com