জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিন থানাধীন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।
তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উদ্দের্শ করে বলেন, মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় কেউ যত বড় নেতা, মাস্তান কিংবা প্রভাবশালীই হোন না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমার থানায় গ্রেপ্তার থেকে কেউ রেহাই পাবেন না।
ওসি আব্দুস সালাম জাজিরা উপজেলার দক্ষিন থানা এলাকার নাওডোবা ও পূর্ব নাওডোবা মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে সর্বক্ষন।
শুধু মাদক নয় যে কোন অপরাধে বিরুদ্বে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে,
তার এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তবে ঘোষণার পাশাপাশি মাদক ব্যবসার মূল হোতাদের চিহ্নিত করে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এখন দেখার বিষয়,থানার কর্মকর্তার এই কঠোর হুঁশিয়ারি মাঠপর্যায়ে কতটা কার্যকর হয় এবং মাদক নিয়ন্ত্রণে বাস্তবে কী ধরনের পরিবর্তন আসে।