1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি সংঘর্ষ ভোলাকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে মাইন উদ্দিন মোল্লা ভুট্টো‌  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা টেকনাফে র‌্যাবের অভিযানে প্রায় সাত কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ

তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক

reporter আলমগীর হোসাইন,তাড়াশ
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার পর গরুগুলো চুরি হয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষতিগস্ত কৃষকের ছেলে জাহিদ হাসান।

তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে রাখা ছিল গরুগুলো। গত রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আটটি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি টের পান হায়দার আলী। আশপাশের এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। হায়দার আলী জানান, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসাথে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এলাকায় গরু চুরির ঘটনা ঠেকাতে রাতের বেলায় পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) মো: ইমাম জাফর জানান, পুলিশ চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com