1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি সংঘর্ষ ভোলাকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে মাইন উদ্দিন মোল্লা ভুট্টো‌  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা টেকনাফে র‌্যাবের অভিযানে প্রায় সাত কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ

জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন

reporter মোঃ আফজাল হোসাইন, তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ

গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে স্পিকার বলেন, ‘আমরা অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিলাম। এখনও তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়নি; আশা করি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। এ ধরনের গণবিরোধী দলকে এ দেশের মানুষ আর কখনো সমর্থন করবে না।’ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘সততার মূল্য অপরিসীম। জিয়াউর রহমান চার-পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার নামে কোনো ব্যক্তিগত জমি বা ব্যাংকে টাকা ছিল না। সততা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশেদিনের শাসনের আদর্শকে ধারণ করে তিনি জনকল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। বিএনপি তাঁরই প্রতিষ্ঠিত দল, আশা করি দলটি তার সেই সুনাম বজায় রাখবে।’

জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদের নিরপেক্ষতা বজায় রাখার খাতিরেই আমি দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি এবং কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিচ্ছি না। বর্তমানে সংসদে থাকা বিরোধী দল আমার নিরপেক্ষতার বিষয়ে সন্তুষ্ট রয়েছে।’

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।জিয়াউর রহমানের দেশপ্রেম এবং জনকল্যাণমূলক কাজের সুবাদেই মানুষ বিএনপিকে বাবার ভোট দেয়: স্পিকার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কাজের সুবাদেই দেশের মানুষ বারবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে স্পিকার বলেন, ‘আমরা অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিলাম। এখনও তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়নি; আশা করি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। এ ধরনের গণবিরোধী দলকে এ দেশের মানুষ আর কখনো সমর্থন করবে না।’ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘সততার মূল্য অপরিসীম। জিয়াউর রহমান চার-পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার নামে কোনো ব্যক্তিগত জমি বা ব্যাংকে টাকা ছিল না। সততা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশেদিনের শাসনের আদর্শকে ধারণ করে তিনি জনকল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। বিএনপি তাঁরই প্রতিষ্ঠিত দল, আশা করি দলটি তার সেই সুনাম বজায় রাখবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com