1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
টাইব্রেকারে মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভোলাকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে মাইন উদ্দিন মোল্লা ভুট্টো‌  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা টেকনাফে র‌্যাবের অভিযানে প্রায় সাত কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ টাইব্রেকারে মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী তাজপুর ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন কে ঘিরে আলোচনায় ইশতিয়াক আহমদ ছাতকে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

টাইব্রেকারে মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

reporter মোঃ আজিজুর রহমান( আজিজ)
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

টাইব্রেকারের রুদ্ধশ্বাস ড্রামায় মেলান্দহ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে ‘জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে সরিষাবাড়ী উপজেলা। গত আসরে শিরোপার কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হলেও, এবার গোলকিপার মাহিন রানার অবিশ্বাস্য নৈপুণ্যে কাঙ্ক্ষিত সেই জয়ের মুকুট পরলো সরিষাবাড়ী।

গত রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় এক উৎসবমুখর ও পড়ন্ত বিকেলে জামালপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল তীব্র উত্তেজনা। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ভাগ্যপরীক্ষা অর্থাৎ টাইব্রেকারে।

টাইব্রেকারে সরিষাবাড়ীর হয়ে প্রাচীর হয়ে দাঁড়ান ‘দ্যা সেভিয়র’ খ্যাত গোলকিপার মাহিন রানা। মেলান্দহের একাধিক নিশ্চিত শট প্রতিহত করে দলকে ৪-২ গোলের ঐতিহাসিক জয় এনে দেন তিনি। গত আসরের ফাইনাল হারের ক্ষতে প্রলেপ দিয়ে দলকে চ্যাম্পিয়ন করার পেছনের মূল নায়কই ছিলেন এই গোলরক্ষক।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং সরিষাবাড়ী উপজেলার এই অবিস্মরণীয় অর্জনে অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, জামাল পুর জেলার সকল এমপি মহোদয় সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী উপজেলা দলপতি এবং রূপকার গোলকিপার মাহিন রানার এই অসাধারণ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com