1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ

ইব্রাহিম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। আর মাত্র কদিন পরেই কুরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামে পশু জবেহ করাকে কোরবানি বলে।

ঈদুল আযহা উপলক্ষে আল্লাহর নামে নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কোরবানি করা হয়। আর এই ঈদুল আযহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।
কামারের দোকানের টুংটাং শব্দই বলে দিচ্ছে ঈদের আগমনী বার্তা। দিনরাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। নাটোরের লালপুর উপজেলার কামার শিল্পের কারিগররা কাজের ব্যাস্ততায় নাওয়া খাওয়া ভুলে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ।

কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। পুরানো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ। লালপুরের একাধিক কামার জানান, আমরা অনেক বছর যাবৎ এ পেশায় জড়িত। কুরবানির ঈদ আসলেই আমাদের ব্যাস্ততা বেড়ে যায়,আমরাও এ সময়ের অপেক্ষায় থাকি। সারা বছর বেচাকেনা কিছুটা কম থাকে,কোনো রকম দিন যায়। এই সময়ের জন্য সারা বছর অপেক্ষায় থাকি। কুরবানির ঈদের আগে এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com