1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লন্ডনের সিভিক মেয়র নির্বাচিত হলেন মৌলভীবাজারের রহিমা রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনের সিভিক মেয়র নির্বাচিত হলেন মৌলভীবাজারের রহিমা রহমান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ,নারী সংগঠক কাউন্সিলর রহিমা রহমান ২য় বারের মত লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বহুল বারা কাউন্সিল নিউহামের চেয়ার অব দ্যা কাউন্সিল (সিভিক মেয়র) নির্বাচিত হয়েছেন। রহিমা রহমানই প্রথম কোন বাংলাদেশী যিনি এ বারার সিভিক মেয়র নির্বাচিত হয়েছিলেন।

বৃহস্পতিবার ২৩ মে নিউহাম কাউন্সিলের সভায় নির্বাচিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে চেয়ার অব দ্যা কাউন্সিল বা সিভিক মেয়র হিসেবে ২য় বারের মত নির্বাচিত হন রহিমা। রহিমা রহমান নিউহাম কাউন্সিলের পাচঁ বারের নির্বাচিত কাউন্সিলার।

পুনরায় নির্বাচিত সিভিক মেয়র রহিমা রহমানের জন্ম মৌলভীবাজারে। তার বাবা মোঃ আবুল খয়ের হোসেন নবীগঞ্জের ইনাতগঞ্জের সন্তান। রহিমারা দুই ভাই ও তিন বোন।

রহিমা রহমানের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসীম নিউহাম কাউন্সিলের তিন বারের নির্বাচিত কাউন্সিলার।

কর্মসূত্রে বাবা বিলেত প্রবাসী থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রহিমা রহমান ইংল্যান্ডে আসেন ১৯৮৭ সালে। রহিমার শৈশব ও কৈশোর কেটেছে নিউহামেই। লিটল ইলফোর্ড স্কুল ও নিউহাম কলেজে লেখাপড়া করেন। ১৯৯৩ সালে ইউএলএ থেকে বিজনেস এন্ড ফাইন্যান্সে ডিগ্রী পাস করেন। ২০০৮ সালে ব্রিকবেক ইউনিভার্সিটি থেকে পোষ্ট গ্রেজুয়েট ইন পলিট্রিক্স সম্পন্ন করেন। ২০০১ সালে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মোলাইম গ্রামের মুজিবুর রহমান জসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রহিমা রহমান তার বাবা হাফিজ হাজী আবুল খয়ের হোসেনের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে রহিমান লেবার পার্টিতে সক্রিয়ভাবে যোগ দেন।

বিলেতের মুল ধারার বিভিন্ন সংবাদপত্র ও মাই লন্ডন ম্যাগাজিনে লন্ডন ও নিউহাম শহরের উন্নয়নভাবনা নিয়ে গত দেড় দশক আগেই রহিমার বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়।

রহিমার পরিবারের অন্য সদস্যরাও নিউহাম বারার পরিচিত মুখ।

নব্বইয়ের দশক থেকে রহিমা গ্রীন ষ্ট্রীট নেইবারহুডের জন্য কাজ করছেন। মা ও শিশুর জীবনমানের উন্নয়ন নিয়ে নিরবিচ্ছিন্নভাবে গত তিন দশক ধরে কাজ করা রহিমা ২০০৬ সালে প্রথমবারের মতোন নিউহাম কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com