1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী-নওগাঁ মহাসড়কের ত্রিমোহনী মোড়ে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

রাজশাহী-নওগাঁ মহাসড়কের ত্রিমোহনী মোড়ে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ২

reporter মোঃ নাসিরউদ্দিন
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাজশাহীর মোহনপুর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন মোড়ে আবারও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সংঘটিত এ দুর্ঘটনায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালকসহ দুইজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় সিএনজিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দারা জানান, ত্রিমোহনী বাজার সংলগ্ন এ মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।
এলাকাবাসী দুর্ঘটনা রোধে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের মতে, সড়কে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com