1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" রমজান মাসে " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” রমজান মাসে “

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ

জামান ভূঁইয়া

রমজান মাসের কয়দিন বাকী
শান্তি আনবে মনে ,
আল্লাহ তা’আলার রহমত হবে
মুসলিম জনে জনে ।

আসছে রোজা কয়দিন পর
রমজান মাস ভরে ,
সাহরি খাব রাখব রোজা
আল্লাহ তা’আলার তরে ।

নামাজ আদায় করব মোরা
পাঁচ ওয়াক্ত সব ,
ওজু করব ভাল ভাবে
খুশি আমার রব ।

রোজার বদলা দিবেন আল্লাহ
তাঁর নিজ হাতে ,
এবাদত তাই করব আমরা
দিনে এবং রাতে ।

সাহরি খাব শেষ রাতে
ঘরের সবাই মিলে ,
বরকত তাতে দিবেন আল্লাহ
আশা রাখ দ্বীলে ।

সারা দিন রেখে রোজা
সন্ধ্যা হয় যখন ,
ইফতারের পর দোয়া করলে
কবুল হয় তখন ।

আল্লাহর ভয়ে চোখের পানি
পরে যদি রাতে ,
সব গুনা করবেন মাপ
আল্লাহ সাথে সাথে ।

আমরা যদি রমজান মাসে
ছেড়ে দেই রোজা ,
মনে রেখ বইতে হবে
কঠিন পাপের বোঝা ।

তারাবী পড়ব বিশ রাকআত
জামাত বদ্ধ হয়ে ,
নামজ শেষে করব দোয়া
শান্তি আনবে বয়ে ।

রমজান মাস বরকতময়
আল্লাহপাকের দান ,
নামাজ রোজা দরুদ পড়ব
গাইব আল্লাহর গান ।

রহমত নাজাত মাগফিরাত
রমজান মাস ভরে ,
মানলে হুকুম আল্লাহপাকের
মুক্তি পাবে পরে ।

চির স্হায়ী জান্নাত পাবে
থাকবে শান্তি সুখে ,
রমজান মাসের সকল আমল
ধারণ করলে বুকে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com