1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

reporter ফারুক আহমেদ ভূঁইয়া,
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

জামালপুর সদর থানাধীন নান্দিনা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬ খ্রিঃ) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে নান্দিনা রেলগেট এলাকা থেকে ৪৫ গ্রাম গাঁজা এবং ২ পিস ইয়াবাসহ মোট চারজন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ ফারুক (২৯), পিতা: মোঃ মোশারফ, সাং: নান্দিনা পুরাতনপাড়া, জামালপুর। ২. মোঃ সোহাগ মিয়া (২৭), পিতা: মোঃ শানু ফকির, সাং: নান্দিনা, জামালপুর। ৩. মোঃ ফজল হক (৪৯), পিতা: মোহাম্মদ আলী, সাং: নান্দিনা নয়াপাড়া, জামালপুর। ৪. মোঃ জসিম (৪৪), পিতা: আব্দুস সোবাহান, সাং: নান্দিনা, জামালপুর।

অভিযান পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com