1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

reporter ​মুকসুদপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ

​গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাকে একটি সুপরিকল্পিত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছেন মুকসুদপুর উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান স্বপন।
তিনি মনে করেন, কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং নাগরিকদের দৈনন্দিন সেবাপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করাই একটি আধুনিক উপজেলার মূল ভিত্তি। সেই লক্ষ্যে মুকসুদপুরের সার্বিক রূপান্তরে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরিতে জোর দিচ্ছেন তিনি।
​স্থানীয় বাসিন্দাদের মতে, মুকসুদপুরের উন্নয়ন সম্ভাবনা অনেক হলেও পরিকল্পিত উদ্যোগের অভাবে এতদিন নাগরিক সুবিধার পূর্ণ বিকাশ ঘটেনি। রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মানোন্নয়নের মতো জরুরি খাতগুলোতে যুগোপযোগী পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। এই প্রেক্ষাপটে কামরুজ্জামান স্বপন অবকাঠামোগত কাঠামোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সমান প্রাধান্য দিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনিতী থেকে উঠে আসা সম্ভাবনাময়ী এ নেতার উপজেলার প্রতিটি ইউনিয়নে রয়েছে শক্ত ঘাটি এবং যুব সমাজে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। উপজেলা ছাত্রদলের সভপতি কালিন থেকে বর্তমানে উপজেলার রাস্তাঘাটের মোড়ে মোড়ে ও গাছে গাছে চোখ বুলাতেই দেখাযায় তাঁর ব্যানার ফেস্টুন। ​
কামরুজ্জামান স্বপন বলেন, “আমাদের লক্ষ্য হলো মুকসুদপুরের প্রতিটি নাগরিক যেন নিজ দোড়গোড়ায় আধুনিক সুবিধা নিশ্চিতভাবে পায়। উন্নত যোগাযোগব্যবস্থা যেমন অর্থনৈতিক গতি বৃদ্ধি করবে, তেমনি ডিজিটাল সেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। মুকসুদপুরকে একটি মডেল ও জনবান্ধব উপজেলা হিসেবে দেখতে চাই।”
​নাগরিক সমাজ মনে করছে, সঠিক দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছা থাকলে মুকসুদপুরের ভৌগোলিক গুরুত্বকে কাজে লাগিয়ে এটিকে উন্নত ও স্বাবলম্বী একটি উপজেলায় রূপান্তর করা সম্ভব। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তা বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com