মোদের বাড়ি আইসো বন্ধু
কীর্তনখোলা নদীর তীরে,
ডাবের জল খাইতে দিব
হাজার মানুষের ভিড়ে।
আমড়া দিব, পেঁয়াব্ল দিব
তরমুজ দিব সাথে,
নারিকেলের নাড়ু দিব
তালের শাঁস সাথে।
রূপালী ইলিশ খেতে দিব
গলদা চিংড়ি সাথে,
আইড় বোয়াল, মলা ঢেলা
শাকসবজি ভাতে।
হাঁসের মাংস খেতে দিব
দিব গরুর মাংস,
বালাম চালের ভাত দিব
পাতলা ডালের অংশ।
খাবার শেষে মিষ্টিমুখ
গৌরনদীর দধি,
খাঁটি দুধের রসমালাই
তোমার জন্য রাখি।
বরিশালের মানুষগুলো
নরম দুঃখী মানুষ,
মনটা তাদের অনেক ভালো
শহীদ জিয়া পরিবারের মত।
শহীদ জিয়ার উত্তরসূরী
তারেক রহমান,
বরিশালে শুভ আগমনে
অপেক্ষায় জনগণ।