1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ভার্চুয়ালি উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, ভার্চুয়ালি উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

reporter মৌলভীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

মৌলভীবাজারে শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হলে এর সঙ্গে যুক্ত হয় মৌলভীবাজার জেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অনলাইনে হাজারো প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় ষষ্ঠ ব্যাচে ৭৫ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুব-যুবতী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ মৌলভীবাজারের মতো জেলাগুলোতে এই প্রশিক্ষণ তরুণদের ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টি করবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের আয়ের নতুন পথ তৈরি করা হচ্ছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি তাদের আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ বাড়াবে।
জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে দেশব্যাপী ৩৬ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারসহ দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই ব্যাচে ভর্তির জন্য সারাদেশে ৯৭ হাজার ২২৯ জন আবেদন করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৪ হাজার ৮০০ জন নির্বাচিত হন, যার মধ্যে মৌলভীবাজার জেলার ৭৫ জন রয়েছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, খাবার ও প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হবে এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
জেলা পর্যায়ে কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এবং অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের জন্য বিশেষ মেন্টরিং সুবিধাও রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com