1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬ টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

মুলাদী জামায়াতে ইসলামী উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী যুব র‍্যালী ২০২৬

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে যুব র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসানের পরিচালনায় র‍্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার সম্মানিত আমীন মাওলানা মোঃ আবু সালেহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী ও উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ডাঃ মোর্শেদ আলম।এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোতালেব,আব্দুল্লাহ আহাদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মাহিন উদ্দিন, পৌর আমির মোঃ হুমায়ুন কবির,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আলাউদ্দিন পেদা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ বায়জিদ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা বলেন মাদকাসক্তি মানুষের শারীরিক মানসিক পারিবারিক ও সামাজিক জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় মাদক থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা ও পারিবারিক নৈতিক শিক্ষা প্রয়োজন আমাদের তরুণ সমাজকে মাদকের কোরাল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। জাতির এ মূল্যবান সম্পদ তথা দেশের যুবক শক্তিকে মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। সকাল ১০ ঘটিকায় মুলাদী জাতীয় ঈদগা ময়দান থেকে র‍্যালী শুরু হয়ে মুলাদী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com