পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নবগঠিত নেতা স্লুইজ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা পরিষদ গঠন এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(২৪-০৬-২০২৬ইং) বুধবার বিকাল ৩ ঘটিকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সমিতির সভাপতি নুরজামালের সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভায় সমিতির সদস্য, স্থানীয় মৎস্যজীবী, জেলে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগের ফলে সমিতিটি সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করেছে। এর মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে নুরুল আমিন মৃধা সভাপতি, আরিফ সহ-সভাপতি, অজিয়ান ইসলাম সজল সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার শেখ রুসায়েদ উল্লাহ এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আরিফুজ্জামানও, শেখ মেহেদী হাসান তমাল।
সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ক্রয়কমিটি, সঞ্চয়,ঋণদান, সদস্যদের কল্যাণ, জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় নেতা স্লুইজ মৎস্যজীবী সমবায় সমিতি স্থানীয় মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নিবন্ধন লাভে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সমিতির সফলতা, অগ্রগতি ও সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।