1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মালুমঘাটে দুই হাজার চারার সফল পরিচর্যায় প্রশংসিত বন কর্মকর্তা কামরুল হাসান রুবেল ও শাহরিয়ার আমিন জুলাই চেতনার বাজেটে ভোলা-বরিশাল সেতু ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের জোর দাবি সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সালথায় সড়ক থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ারও তাগিদ বাণিজ্যমন্ত্রীর চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাও গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ধর্ষক গ্রেফতার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ সন্তান জন্মের আনন্দ বদলে গেল শোকে, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উল্লাপাড়া উপজেলা প্রশাসন

reporter মোঃসুজন আহমেদ,উল্লাপাড়া 
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।
গত বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী এবং ১০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. রাকিবুল ইসলাম রিফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন উল্লাপাড়া উপজেলার জন্য গৌরবের বিষয়। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য আরও সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com