1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মানিকগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি! র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতাবোধে ওসি শাহীন’র মতবিনিময় কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠালগাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান তাপস নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

reporter হাসান শিকদার,মানিকগঞ্জ
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতনামা ( ৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।র‌বিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর পেটে ধারালো চাকুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com