1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি! র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতাবোধে ওসি শাহীন’র মতবিনিময় কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠালগাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান তাপস নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​গত ২৯ আগস্ট (শনিবার) রাতে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্প ফায়ারের শিখা প্রজ্বলন এবং স্কাউটারদের বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
​বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল এমরান, পল্লী বিদ্যুৎ বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, বিরল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, দিনাজপুর জেলা স্কাউটসের সম্পাদক আকরাম হোসেন বাবলু, জেলা রোভার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার ফরহাদ হোসেন এবং বিরল উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ হাসান আলী।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক ও বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলনাহার খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার মমতাজ বেগম।
​উল্লেখ্য, চারদিনব্যাপী আয়োজিত এই সমাবেশে উপজেলার ২৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন স্কাউট শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়নের ভিত্তিতে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com