1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি! র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতাবোধে ওসি শাহীন’র মতবিনিময় কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠালগাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান তাপস নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ্যভাবে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান

reporter মোঃ শহীদুল ইসলাম,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে র‍্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান, পদাতিক।গত ১৭ আগস্ট ২০২৬ থেকে তিনি র‍্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি র‍্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর র‍্যাব-৭-এর নির্ধারিত অঙ্গীকার ও নীতিমালা অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব-৭-এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস, অস্ত্র, চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনানুগ অভিযান পরিচালনা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে র‍্যাব-৭ তার নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন, সহকারী পুলিশ সুপার, এক বার্তায় লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি সাংবাদিকদের জানান।

নতুন অধিনায়কের নেতৃত্বে র‍্যাব-৭-এর অপরাধবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com