1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মানবাধিকার নিয়ে সৌদি যুবরাজের সাথে ব্লিংকেনের আলোচনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

মানবাধিকার নিয়ে সৌদি যুবরাজের সাথে ব্লিংকেনের আলোচনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ৭:১০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি যুবরাজের সাথে মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদারে তেল সমৃদ্ধ দেশটিতে তিন দিনের সফরে এসে মঙ্গলবার উভয়ের মধ্যে এ আলোচনা হয়।
সফরকালে ব্লিংকেন সুদান ও ইয়েমেনে সংঘাত নিরসনের প্রচেষ্টার ওপরও আলোকপাত করবেন।

সৌদি আরবের কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ব্লিংকেনের খোলামেলা, আন্তরিক আলোচনা হয়েছে যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুসমূহ স্থান পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান।

এক ঘন্টার ৪০মিনিটের বৈঠকে ব্লিংকেন সাধারণ ও নিদিষ্ট উভয়ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি তুলে ধরেন বলে কর্মকর্তা জানিয়েছেন। ব্লিংকেন লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার সন্ধ্যায় অবতরণ করেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদে যোগ দিতে বুধবার তিনি রিয়াদে যাচ্ছেন।

উল্লেখ্য, ব্লিংকেন এমন একটা সময়ে সৌদি আরব সফরে এলেন যখন মধ্যপ্রাচ্যে দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন ঘটছে।

চলতি বছর মার্চে আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাব দিন দিন বাড়ার প্রেক্ষাপটেও ব্লিংকেন এ সফরে এলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com