1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা রেডিও তৈরি প্রিপেইড মিটারে অতিরিক্ত ও লুকানো চার্জ কর্তন, ব্যালেন্স দ্রুত ফুরিয়ে যাওয়া, রিচার্জে জটিলতা ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শিক্ষকদের মাঝে শিক্ষা সহায়িকা ও শিক্ষা সহায়ক বই বিতরণ। হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার

reporter মোঃ আফজাল তজুমদ্দিন
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন সদর টাউন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অদ্য ২৬-০৭-২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০২:৫০ ঘটিকার সময় সদর টাউন পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) জুয়েল শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ ইলিশা সড়ক পানবাজার সরকারি স্কুল মাঠ সংলগ্ন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ জাকির হোসেন (৪২), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন, সাং- চরনোয়াবাদ, ০৪নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলা-কে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com