1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা

ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত

reporter শরীয়তপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

শরীয়তপুরে ফিলোন ফিডের নতুন ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ফিডের চেয়ারম্যান কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর হাসান সরদার জুয়েল, পরিচালক আবেদ আলী আংগারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সমাজসেবক আরিফুজ্জামান মোল্লা এবং খলিলুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপোর পরিচালক খলিলুর রহমান মোল্লা। বক্তারা তাদের বক্তব্যে আধুনিক ও মানসম্মত পশুখাদ্য কৃষক ও খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফিলোন ফিডের ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, শরীয়তপুরে নতুন এই ডিপো চালুর মাধ্যমে স্থানীয় খামারিরা সহজে মানসম্পন্ন ফিড সংগ্রহ করতে পারবেন এবং জেলার প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, খামারি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ডিপোর সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com