1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা রেডিও তৈরি প্রিপেইড মিটারে অতিরিক্ত ও লুকানো চার্জ কর্তন, ব্যালেন্স দ্রুত ফুরিয়ে যাওয়া, রিচার্জে জটিলতা ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শিক্ষকদের মাঝে শিক্ষা সহায়িকা ও শিক্ষা সহায়ক বই বিতরণ। হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার মামলায় গেজেটভুক্ত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ জুলাই) হালুয়াঘাট থানা পুলিশ গ্রেপ্তারকৃত আজহারকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহের কারাগারে পাঠায়। এর আগে রোববার রাতে উপজেলার ধুরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত সমর আলীর ছেলে মো. লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি উত্তর ধুরাইল এলাকার মৃত আবু আসাদের ছেলে মো. এমদাদুল হক মুকুল ঘটিয়েছেন—এমন সন্দেহে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষরা এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকেন।
এরই জেরে গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ফুটবল খেলা দেখতে ধুরাইল বাজারের একটি দোকানে গেলে মুকুলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। উক্ত মামলায় ওয়াসেল আহমেদ আজহারও আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com