1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বি জি বি কাপ্তাইয়ে ৫ লাখ ৯১ হাজার টাকার সরঞ্জাম ও মদ জব্দ মদের কারখানার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

বি জি বি কাপ্তাইয়ে ৫ লাখ ৯১ হাজার টাকার সরঞ্জাম ও মদ জব্দ মদের কারখানার

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) 
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম, কাঁচামাল ও তৈরি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। অভিযানটি নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় দেশীয়ভাবে মদ উৎপাদনের একটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। তবে অভিযানের সময় কারখানাটিতে কোনো মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।
অভিযানে কারখানা থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম এবং ৩০ লিটার তৈরি দেশীয় মদ জব্দ করা হয়।
এছাড়া মদ তৈরির জন্য সংরক্ষণ করা প্রায় ১ হাজার ৫০০ লিটার কাঁচামাল জব্দ করেছে বিজিবি। জব্দ করা মদ, কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, দুর্গম এলাকায় গোপনে গড়ে ওঠা এ ধরনের অবৈধ মদ তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস করার কার্যক্রম এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকায় গোপনে দেশীয় মদ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ মদ উৎপাদন ও মাদক বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com