1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট।

reporter এস এম শাহ আলম
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর। এলাকায় এক নির্মাণাধীন বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বসতবাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে সুমন হাওলাদারের স্ত্রী রুমা আক্তার ও আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

রুমা আক্তার জানান, তার স্বামী সুমন হাওলাদার চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকেন। রাতের বেলা মেয়ে বাথরুমে যাওয়ার জন্য ডাকলে তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে সেখানে সংরক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। তবে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে সিন্দুকে সংরক্ষিত নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় দুইভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের অবাধ বিচরণও উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আব্দুল হাকিম বলেন, এলাকায় মাদক কারবার ও অপরাধ প্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com