1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

reporter শফিকুল ইসলাম, জামালপুর 
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকর্মীবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণকালে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়, জেলা পুলিশ জামালপুরের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন —জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর;জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর;জনাব মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা;জনাব মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১, জামালপুর;জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা, পুলিশ অফিস, জামালপুর;এবং জনাব এস.এম. আনোয়ার নাসিম, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি)’ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জনাব আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার। তিনি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com