1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: ইব্রাহিম হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? ভাঙ্গায় নিজ অর্থায়নে ইটের রাস্তা নির্মাণ, পাশে দাঁড়ালেন জিন্নাত আলী ভূঁইয়া চুয়াডাঙ্গায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ‘নারী সাপোর্ট সেলের’ শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার গোপন খবরেই ফাঁস! বাড়ির উঠান থেকে তাজা গাঁজার গাছসহ যুবক আটক ‎হ্নীলায় বিজিবির ওপর হামলা চালিয়ে পালালো চোরাকারবারীরা: ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার। ১৪ হাজার ইয়াবাসহ কক্সবাজারে চট্টগ্রাম-কক্সবাজার এসআরবি’র যৌথ অভিযানে গ্রেফতার ১ ভৈরব সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আরমান হোসাইন ও সম্পাদক হুমায়ুন রশীদ জয়পুরহাটে সীমান্তে বিজিবির অভিযানে কষ্টিপাথর উদ্ধার রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন ঢেমসায় সড়ক সংস্কার কাজের পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: ইব্রাহিম হোসেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ৩ টি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রতি এ কেন্দ্রীয় নেতা।

মঙ্গলবার বেলা ১২টায় তিনি মোরেলগঞ্জ-শরণখোলার দলী নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ শেষে ফেরীঘাট এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভাজন করা যাবে না। ঘের দখল, জমি দখল, দলের মধ্যে অনুপ্রবেশ কারিদের কাছ থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে ১৭ বছর পরে নিজ জন্মভূমিতে ফিরলেন কেন্দ্রীয় এ নেতা মো. ইব্রাহিম হোসেন। তার আগমনে নেতাকর্মীরা জড়ো হয়ে ফুলের শুভেচ্ছা জানান।
সভায় এ সময় উপস্থিত ছিলেন এনডিপির কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সদস্য জাকারিয়া মুন্সী ডালিম, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সভাপতি মো. আল-আমীন হাওলাদার, যুবদল নেতা মো. আব্বাস মুন্সী, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা শামীম হোসেন রমজান, ছাত্রদল নেতা মো. রাসেল শেখ, তুহিন মল্লিক, মো. জিলমান, মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা বুলু শেখ, মিকাঈল শেখ, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দল নেতা শফিকুল ইসলাম, আল-মামুন ফকির, যুবনেতা মিল্টন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা। সভা শেষে কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন তার পিতা ও মাতার কবর জিয়ারত করেন।
এর আগে নেতৃবৃন্দ হযরত খানজাহান আলী রঃ এর মাজার জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com