1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ

বিকাশকর্মীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হয়রানি, ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টার অভিযোগ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর এক নারী শিক্ষার্থীকে গতরাত ১০ টার দিকে হয়রানি, ব্ল্যাকমেইল, ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, অভিযুক্তরা বিকাশকর্মী এবং এ ঘটনায় মোট তিনজন জড়িত ছিলেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, একটি ঘটনায় তাকে জোরপূর্বক হয়রানি ও ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় তার কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।
ঘটনাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশে নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং এ ধরনের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com