1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

‎‘মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের বিভিন্ন রাস্তাপাকা করণ কাজের শুভ উদ্বোধন করলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গোবিন্দল উপজেলা সড়ক হতে বলধারা ইউপি অফিস ভায়া জইল্যা সড়ক ও গোবিন্দল পৌরসভার শেষ মাথা হতে ধাইরাপাড়া সড়ক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহি প্রকৌশলী মো.জামাল উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ.গোলাম সামদানি, সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন প্রমুখ। পরে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ উপলক্ষে গোবিন্দল ভোর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আমি সবার এমপি যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও এমপি। সকল ভেদাভেদ ভূলে গিয়ে আমাকে সকলে মিলে সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে এলাকা উন্নয়ন করা সম্ভব। তিনি আরো বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা মানুষকে ধোকা দিতে জানি না। আমার প্রয়াত বাবাও দেয়নি আমিও দিবো না। আমি যেটি পারবো তাই করব। এ সময় সদর ইউনিয়নে প্রায় ১৪ কোটি টাকা উন্নয়ন কাজের বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি। আপনারা পাশে থাকলে গোবিন্দল এলাকার চেহারা পাল্টিয়ে দিবো। জ্বালানি তেল প্রসঙ্গে তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়নি পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করা হয়েছে। এসময় জেলা ছত্রদলের সাবেক, যুগ্ন সাধারন সম্পাদক ও অ্যাড.মো.রুবেল হোসেনের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মো.খলিলুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আব্দুর রহিম, গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.কাউসার আহমেদ, স্থানীয় মরুব্বী শরিফ দেওয়ান মো.হাফেজ আবুল হাসান, মোসলেম পোদ্দার, আবুল হোসেন, মো.উজ্জ্বল মিয়া, মালেক, প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব মো.ইসমাইল হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক অ্যাড.মো.দ্বীন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক মো.বাবুল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আশরাফ, বিএনপি নেতা অ্যাড.জাহিদুর রহমান বিশ্বাস, সেরশাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com