আজ ০৪ জুলাই ২০২৬ দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) র অধীনস্থ অচিন্তপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২০৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে ২৯ বিজিবি ।জব্দকৃত মাদকদ্রব্য মালামালের সিজার মূল্য- (এক লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত রয়েছে মর্মে জানান ।