1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নরসিংদীর ঘোরাশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু আএাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাদক সেবনের অভিযোগে ৩জন কে২১দিনের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান। মুগলিপাড়ায় বিজিবির মতবিনিময় সভা, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে সচেতনতার আহ্বান জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় নদীভাঙন প্রতিরোধে গৃহীত জরুরি কাজের উদ্বোধন ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য বিলকিস ইসলাম।

পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।তিনি বলেন,নদীভাঙনের কারণে মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ সময় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক,দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম(ডালিম),সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন এবং বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com