1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নরসিংদীর ঘোরাশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু আএাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাদক সেবনের অভিযোগে ৩জন কে২১দিনের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান। মুগলিপাড়ায় বিজিবির মতবিনিময় সভা, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে সচেতনতার আহ্বান জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, কিশোরগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত ব্যবস্থা,কাজের অগ্রগতি দেখলেন এমপি বিলকিস ইসলাম হালুয়াঘাটে এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে গৃহহীন পরিবারকে ঘর উপহার আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা। সোনারগাঁওয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম রাজশাহীতে স্বস্তি ভাঙল মুরগির বাজারে! চকরিয়ায় ‘ভিআইপি টাওয়ার’ নিয়ে কউকের অনুমোদন ও পৌরকর অনিয়মের অভিযোগ

আমার দলের কেউ মাদকের তদবীর করলে তাকে আজিবন বহিস্কার করা হবে বদলগাছী থানাকে মাদকমুক্তের মতবিনিময় সভায় এমপি হুদা।

reporter এনামুল কবীর এনাম
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

নওগাঁর বদলগাছী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং আলোচনা সভা নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে গত ৪ জুলাই বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।তিনি বলেন আপনাদের পরামর্শ অনুসারে পদক্ষেপ নিতে চাই, মাদক ব্যাবসায়ীদের নামের তালিকা দেন,যদি আমার কোন পুলিশ জরিত থাকে তার নামও দিবেন,পরিশেষে মাদক মুক্ত বিষয়ে কবিতা পড়ে পুলিশ সুপার বক্তব্য শেষ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ৪৮/০৩ আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল, তিনি বলেন প্রতিবেশি দেশ থেকে মাদক আনা বন্ধ করতে হবে,মাদক বিষয়ে আমার দলের কোন নেতা থানায়, এসপি অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তদবির করে প্রমান পেলে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে,দলে ইউনিয়ন ও ওয়াড কমিটিতে একজন মাদকাসক্ত থাকলে ঐ কমিটি ভেঙে দিব,তিনি আরও বলেন জুলাই যুদ্ধে বাংলাদেশ দোষর মুক্ত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) পিএইচডি, ডিআইজি রেঞ্জ রাজশাহী,তিনি বলেন মাদক ব্যাবসায়ীদের পক্ষে থানায় তদবির করতে আসে,আমি থানা পুলিশ কে বলব তদবির কারীকে আটক করবেন,তিনি আরও বলেন মাননীয় সংসদ সদস্য কে অনুরোধ করছি আপনি ঐ রকম তদবির কারীকে থামাবেন। জনাব মোহাম্মদ সাইফুলহ ইসলাম জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে সবাই কে আহবান জানান। ,উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসি রুহুল আমিন বদলগাছী থানা, তিনি বলেন আমরা প্রতিটি ইউনিয়ন পুলিশিং কমিটি গঠন করব।

,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাসক জনাব হারুন রশীদ বলেন প্রশাসনের সহায়তায় আমরা সবাই মিলে মাদক মুক্ত করার চেষ্টা করি। নওগাঁ জেলা মাদক নিয়ন্ত্রণের ডেপুটি ডাইরেক্টর তিনি বলেন আমাদের তরুণ প্রজন্মকে সতর্ক করতে হবে ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু,জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক নওগাঁ জেলা পরিষদ,তিনি বলেন মাদক একটি অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তি পেতে পুলিশ কে সহায়তা করতে হবে।বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাদী টিপু,তিনি বলেন, আমার দলের লোকও যদি মাদক ব্যাবসা করে তার জন্য আমি কাউকে সুপারিশ করব না, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনি,তিনি বলেন মাদক সামাজিক ব্যাধি উহা থেকে আপনারা বিরত থাকবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলু,গোবর চাপা হাট হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মামুনুর রশীদ, বদলগাছী উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পুলিশিং কমিটিউনিটির সাধারণ সম্পাদক জনাব রবিউল হাসান, উপজেলা পুলিশিং কমিউনিটির সন্মানিত সভাপতি ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,তিনি বলেন আমি ১০ বছর যাবত চেয়ারম্যান করছি অনেক সেমিনার হয়েছে মাদক মুক্ত করা সস্মভ হয়নি,তাই আমরা সবাই মিলে পুলিশ কে সহায়তা করি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com