1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফতুল্লায় রাজমিস্ত্রি রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী মাসুম গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফতুল্লায় রাজমিস্ত্রি রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী মাসুম গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নুরবাগ এলাকার রাজমিস্ত্রী আব্দুল রাজ্জাক হত্যার প্রধান আসামি মাসুম মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

জানা যায় আঃ রাজ্জাক ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করিতো। আঃ রাজ্জাক এর নিকট হইতে আসামী মাসুম মিয়া ৫ হাজার টাকা ধার নেয়। গত ইং-১৪/১২/২০২৩ তারিখ বিকাল অনুমান ৪ টার সময় ভাড়াটিয়া বাসায় আসিলে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী মাসুম মিয়া (৪০) আঃ রাজ্জাককে ধারালো চাকু দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন উপর্যপুরি আঘাত করিয়া হত্যা করে। হত্যা শেষে ওড়না দ্বারা হাত এবং পাতলা কম্বল দ্বারা পা বাধিয়া রাখিয়া ঘরে তালাবদ্ধ করিয়া পালিয়ে যায়।

এই ঘটনায় ছেলে আকাশ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে । মামলাটি দীর্ঘদিন তদন্ত করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য প্রাপ্ত হইয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, বিপিএম-পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, এস এম জহিরুল ইসলাম, বিপিএম এবং অফিসার ইনচার্জ মোঃ নুরে আযম মিয়া, পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম এবং সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ হারেস সিকদার, এসআই (নিঃ) সুজন ফকির, এএসআই (নিঃ) সানিউল হক থানার দক্ষ চৌকস টিম অভিযান চালিয়ে ১৯/০৫/২০২৪ তারিখ রাত্র আড়াই টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ মধ্যপাড়া এলাকা হইতে আসামী মাসুম মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আঃ রাজ্জাককে হত্যার বিষয়ে স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com