1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মে, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

শাহজাহান আলী বাদল পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবার ভিত্তি ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে রোববার (১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কান্ট্রিলিড কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এডিবি’র অবসরপ্রাপ্ত টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী। মিডওয়াইফ জয়া রাণীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডেন্টাল সার্জন ডা. কাজিরুল ইসলাম ফাইহান, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,উপজেলা নার্সিং সুপারভাইজার মোছাঃ আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম(লাকি), শাহানাজ বেগম, ওয়ার্ড ইনচার্জ কুলসুম বেগম, মিডওয়াইফ রিক্তা রানা, প্রমুখ। এসময়, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। আলোচনা সভা শেষে নার্সেস ও প্রতিষ্ঠাতা মিস ফোরেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মোমবাতি জালিয়ে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com