1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধি থাকলে ডেঙ্গুতে এত প্রাণহানি হতো না : ইশরাক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধি থাকলে ডেঙ্গুতে এত প্রাণহানি হতো না : ইশরাক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও বিগত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা সরকারকে কোনো পরামর্শ দিতে চাই না, পরামর্শ একটিই দ্রুত বিদায় হোন, ক্ষমতা ছাড়ুন। জনগণ নিজেই নিজেদের সমস্যা সমাধান করবে।

তিনি বলেন, আজকে যদি নির্বাচিত সরকার থাকতো ও নির্বাচিত জনপ্রতিনিধি থাকতো, নির্বাচিত মেয়র থাকতো বিশেষ করে কাউন্সিলরা যদি ভূমিকা রাখতো তাহলে ডেঙ্গুতে এত প্রাণহানি ঘটতো না।

মঙ্গলবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে ফকিরাপুল মোড়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এরআগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইশরাক বলেন, আজকে ওয়ার্ড কাউন্সিলরা বিনাভোটে নির্বাচিত হওয়ার কারণে তারা চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা তোলা নিয়ে ব্যস্ত রয়েছেন। জনগণের সেবা করার কোনো সময় তাদের নেই। জনগণ মরলো কি বাঁচলো এ নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তারা মনে করছেন আবারও বিনাভোটে নির্বাচিত হবেন। কিন্তু এবার তা সম্ভব নয়, জনগণ জেগে ওঠেছে। এই অবৈধ সরকারের বিদায় ঘটিয়ে গণতন্ত্রকামী সরকার গঠন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০১ সালে দেশে প্রথম ডেঙ্গু রোগের আবির্ভাব ঘটলে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছিলেন। আর তখনকার তুলনায় ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা এখন হাজার গুন বেড়েছে।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, জনগণের ওপর দায়িত্বহীনতা, অবহেলা এবং জনদরদ না থাকার কারণে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ভেঙে পড়েছে মশক নিধন কার্যক্রম। এরমূল কারণ হচ্ছে এই সরকার অনির্বাচিত। জনগণের কাছে এদের জবাব দিতে হয় না।

তিনি বলেন, নগরবাসী জনপ্রতিনিধির কাছে কোনো সমস্যার কথা বলতে পারে না। তারা রাজার হালে বাস করছেন, আর দেশের বারটা বেজে যাচ্ছে। আজকে একচ্ছত্রভাবে, একনায়কতন্ত্রভাবে দেশ শাসন করে যাচ্ছে। জনগণের কষ্ট ও সমস্যার দিকে এই সরকারের কোনো দৃষ্টি নেই।

লিফলেট বিতরণকালে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com