1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ বাংলাদেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ বাংলাদেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

প্রথমবারের মতো আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ এ; দল। হংকংয়ে আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দলকে ৩১ রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ‘এ’ দল।

সেমফিাইনালে গতকালই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মন্ডলের দলকে।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২৭ রানে আটকে যায় ভারতীয় নারী এ দল। তবে জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় ১৯.২ ওভারে মাত্র ৯৬ রান করতে পারে বাংলাদেশ দল।

লক্ষ্যমাত্র বড় না হলেও ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সাথি রানির সঙ্গে সোবহানা মোশতারি একটা জুটির আভাস দিয়েছিলেন। কিন্তু থিতু হয়ে থামেন দুজনই। ১১ বলে ১৩ করে বিদায় নেন সাথি। সোবহানা ২২ বলে করেন ১৬ রান।

পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক লতা, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা আগ্রাসী ব্যাটার স্বর্ণা আক্তার তিনজনের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।

৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না। নাহিদা এক প্রান্তে আগলে রেখে দাঁড়িয়ে দেখেছেন বাকিদের যাওয়া-আসা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব ভাল শুরু করতে পারেনি ভারতও। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন মারুফা আক্তার, সানজিদা খাতুন মেঘলারা। পাওয়ার প্লের শেষ ওভারে শ্বেতা সেহরাওয়াতকে তুলে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। খানিক পর ইউ ছেত্রীকে ফেরান রাবেয়া খান। গঙ্গাদি তিশাকে রান করতে দেননি সুলতানা খাতুন।

তবে দীনেশ বৃন্দা , কানিকা আহুজাদের আটকানো যায়নি। বৃন্দা ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কানিকা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। এদিনও বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা। ৪ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট।

নাহিদা পরে ব্যাট হাতেও ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। বাংলাদেশের মেয়েদের ধসিয়ে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com