1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত জয়—বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানালেন মোঃ আমিনুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত জয়—বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানালেন মোঃ আমিনুল হক

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

গত  ২৩ এপ্রিল ২০২৬ এশিয়ান বিচ কাবাডি ২০২৬ এ থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এক অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, ১৭ পয়েন্টের এই ব্যবধানে জয় শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং এটি মেয়েদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। তিনি আরও উল্লেখ করেন, বালুচরে খেলোয়াড়রা যেভাবে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, তা গোটা জাতিকে গর্বিত করেছে।

প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। তাঁর মতে, দলের নিবেদন ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি কামনা করেন, দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে এবং এশিয়ার বুকে বাংলাদেশের নাম যেন আরও উজ্জ্বল হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com