1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র অভিযানে  ইয়াবা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২০০ টাকার বিল, কী বলছে আইন? ৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ বিরুদ্ধে পুলিশি তদন্ত ও মামলা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নালিতাবাড়ী থানার আশরাফুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌরসভা শাখার যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অভিযানে  ইয়াবা উদ্ধার

reporter এস.এম লুৎফুর কবির,কক্সবাজার
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২:১১ অপরাহ্ণ

সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। অধিনায়ক লে. কর্নেল মোঃ ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত আজকের বিশেষ অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাজু বাদাম বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির আভিযানিক দল চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা তাদের কাছে থাকা ইয়াবা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির বিশেষ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে থাকা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৯২ পিস এবং সবুজ রঙের ৯৯৮ পিস ইয়াবা ছিল।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক পাচার রোধে অধিনায়ক লে. কর্নেল মোঃ ফয়জুল কবিরের নেতৃত্বে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। যার ফলে একের পর এক মাদকবিরোধী অভিযানে সফলতা আসছে।
অধিনায়ক লে. কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, আজকের এই বড় চালান উদ্ধার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১ বিজিবির পেশাদারিত্ব ও দক্ষতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা মাদকমুক্ত সীমান্ত গঠনে বিজিবির এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com