1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা

reporter বায়েজিদ হোসেন, বগুড়া
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের কিশোরী কন্যা মোছা. তাছনিয়া রানা তামান্না (১৬) অপহরণের ৫৩ দিন পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোরে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মো. শহিদ হোসেন (২০) তামান্নাকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামান্নার বাবা কনস্টেবল রানা মাসুদ বাদী হয়ে শহিদ হোসেন, তার বাবা-মা ও ভগ্নিপতি রেজাউল করিমসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি ৭ মে নথিভুক্ত হয়।

মামলার পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ জানায়, ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com