1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ লালমোহনে সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে, যুবক নিহত বিরলে বিএনপি’র প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে শিমু আক্তারকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী অভিযানে আটক ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা

ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি

reporter মো.ফয়জার রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধের ঘোষণা দিয়ে মোটরসাইকেল র‌্যালি করেছে ফুলবাড়ী পৌর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) শহরের বিভিন্ন সড়কে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে যুবদলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

প্রতিরোধ র্যালীর বিষয়ে মানিক মন্ডল বলেন, আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নেবেন। তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন। র‌্যালিতে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com