1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, চালক রক্তাক্ত, সাময়িক বন্ধ নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ লালমোহনে সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে, যুবক নিহত বিরলে বিএনপি’র প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে শিমু আক্তারকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী অভিযানে আটক ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ঘিরে পটিয়ায় বিএনপির কঠোর অবস্থানের ঘোষণা

গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

গাজীপুর জেলায় আসন্ন এইচএসসি, আলিম এবং এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২২ জুন ) জেলা প্রশাসন- গাজীপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার।
পরীক্ষা পরিচালনার সরকারি নীতিমালা ও নির্দেশনাবলী যথাযথভাবে প্রতিপালন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়।
​পরীক্ষা কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও কেন্দ্রের চতুর্পাশে অননুমোদিত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডণীয় বলে গণ্য হবে। সভায়
​প্রশ্নপত্র সর্টিং (বাছাই) এবং সঠিক সেট কোড অনুযায়ী পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা অবলম্বন করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের যেকোনো জরুরি স্বাস্থ্যসেবায় প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত থাকবে। পরীক্ষা কেন্দ্রসমূহের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কেন্দ্রসমূহের সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিকভাবে সচল ও মনিটরিংয়ের আওতায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত কেন্দ্রসচিবদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আপনারা সকলে সম্মানিত শিক্ষক—সমাজের আলোকিত মানুষ, আমার পরম শ্রদ্ধেয়। আপনারা অভিজ্ঞ, আপনারা পারবেন আমি জানি। আপনাদের কাছে জেলা প্রশাসক হিসেবে আমার অনুরোধ, আপনারা সবাই সতর্ক থাকবেন। নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্বটি পালন করবেন। তিনি আরও উল্লেখ করেন যে, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন যেকোনো অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি প্রদর্শন করবে।
​ সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার (গাজীপুর)-এর প্রতিনিধি, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবগণ উপস্থিত থেকে পরীক্ষা সংক্রান্ত স্ব-স্ব প্রস্তুতি ও মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com