মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাঁশেরহাট আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে। শনিবার রাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় একটি বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়।
স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়নের খাঁশেরহাট আড়িয়াল খাঁ নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালী মহলের কিছু লোক। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ,
এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন,, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ট মোঃ জাকির হোসেন। এসময় তিনি অভিযান পরিচালনা করলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবেঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন বিনষ্ট করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, বলেন, স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদীর ভেতরে প্রতি নিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে । এক এক সময় অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজারের মেশিন ধ্বংস করা সহ ড্রেজার মেশিন চালককে আটক এবং ড্রেজার মালিক পক্ষ কে জরিমানা করে আসতেছি। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হবে। তিনি বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।