1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার

reporter ‎মোঃ রেজাউল করিম, মাদারীপুর
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ

‎মাদারীপুরের ডাসারে ঠাকুর রুদ্র দাশ (৪২) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম খিলগ্রাম এলাকার ডাইয়ার বিলের একটি কৃষিজমি থেকে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
‎নিহত ঠাকুর রুদ্র দাশ উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী ছিলেন। গত শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
‎পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, উপজেলার পশ্চিম খিলগ্রামের বাসিন্দা রাজ্জাক মাতুব্বর তার কৃষিজমি পরিষ্কার করার জন্য ঠাকুর রুদ্র দাশকে চুক্তিতে কাজ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজন ও স্থানীয়রা রোববার সকালে ওই কৃষিজমিতে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ডাইয়ার বিলের জমির পানিতে তার লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
‎পরে বিষয়টি ডাসার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
‎স্থানীয়রা জানান, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও ভুগছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তসহ পরবর্তী তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com