1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চকলেটের টোপে দুই শিশুকে ঘরে ডেকে ধর্ষণচেষ্টা, আটক বৃদ্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার ‎সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে জিরো বাংলাদেশের নতুন বর্ষের যাত্রা শুরু ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু নোয়াগাঁও ইউনিয়নকে আধুনিকায়ন করতে চান আবুল কালাম শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা

চকলেটের টোপে দুই শিশুকে ঘরে ডেকে ধর্ষণচেষ্টা, আটক বৃদ্ধ

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট 
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ

লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোঁচাবাড়ী (মাস্টারপাড়া) এলাকায় চকলেট দেওয়ার প্রলোভনে দুই শিশুকে শ্যালো মেশিনের ঘরে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকার রেললাইনের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ১০ বছর বয়সী এক শিশু ও তার ৯ বছর বয়সী প্রতিবেশী বান্ধবী। এ সময় অভিযুক্ত আব্দুল মজিদ (৬৫) চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের রেললাইনের দক্ষিণ পাশে নিজের শ্যালো মেশিনের ঘরে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, সেখানে চৌকির ওপর বসিয়ে দুই শিশুর পরনের পোশাক খুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় বাইরে থাকা দুই যুবক ঘটনাটি দেখতে পেয়ে শ্যালো ঘরের বেড়া দিয়ে ভিডিও ধারণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশু দুটির স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং ধারণ করা ভিডিও দেখেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীও বিষয়টি দেখেছেন ও শুনেছেন বলে এজাহারে দাবি করা হয়েছে।অভিযুক্ত আব্দুল মজিদ নজরুলটারী (খোঁচাবাড়ী) এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় এক শিশুর মা নাছিমা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আব্দুল মজিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তবে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com