1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি: এনডিপির তীব্র নিন্দা ও গণপ্রতিরোধের ডাক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি: এনডিপির তীব্র নিন্দা ও গণপ্রতিরোধের ডাক

reporter ঢাকা
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ

জুলাই শহীদ দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় সাংস্কৃতিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগের দোসররা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই হামলার সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির আয়োজিত সমাবেশে মঞ্চে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনডিপি)-র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন:

“শহীদ আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করতে দেওয়া যাবে না। জুলাই শহীদ দিবসে যদি গোপালগঞ্জে এভাবে তাণ্ডব চালানো হয়, তাহলে আগস্টে তারা মরণ কামড় দেবে, এতে কোনো সন্দেহ নেই। এটাই সময়—ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার।”

তারা আরও বলেন,

“আমরা প্রস্তুত। আপনি কি তৈরি আছেন? যারা গুম, খুন, দমন-পীড়নের রাজনীতি করেছে, তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। আজ গোপালগঞ্জ, কাল হয়তো অন্য জেলা—এই ছড়ানো আগুন থামাতে হলে এখনই জবাব দিতে হবে।”

এনডিপি নেতৃত্ব সরকারের কাছে প্রশ্ন রেখেছে—জুলাই শহীদ দিবসে যেসব মানুষ শহীদদের স্মরণে জড়ো হয়েছিল, তাদের ওপর হামলা চালিয়ে কি সরকার নিজেই স্বীকার করলো যে তারা গণভীতির ওপরই দাঁড়িয়ে আছে?

ফ্যাসিবাদ নিপাত যাক—গণতন্ত্র মুক্ত হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com